শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০১

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সফর শেষে ঢাকা ছেড়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা থেকে বিদায় নেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরকালে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকা সফরের দ্বিতীয় দিনে ধানমন্ডির ৩২ নম্বর জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শন বইয়ে সইও করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তুরাগ নদে নৌকা ভ্রমণে যান ফ্রান্সের প্রেসিডেন্ট।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকা সফরে আসেন। বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে প্রধানমন্ত্রী আয়োজিত নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দেন। সম্মেলনে শেষে তিনি বাংলাদেশে আসেন। তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফরে এলেন। ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা ঢাকা সফর করেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর