শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাতিয়ার সহিংসতার অভিযোগ তুলে এনসিপির প্রতিবাদ: দ্রুত বিচারের দাবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি। দলটির নেতারা জানান, গত কয়েক দিনে সেখানে ব্যাপক ভাঙচুর, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদেই তারা রাজপথে নেমেছেন বলে দাবি করেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ১৩ ফেব্রুয়ারি রাতে একটি এলাকায় ভোট দেওয়ার অভিযোগে এক নারী নির্যাতনের শিকার হন। পরে তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে দলটি জানিয়েছে। পাশাপাশি গত তিন দিনে অন্তত পাঁচ শতাধিক নেতা-কর্মীর বাড়িতে হামলার অভিযোগও করা হয়েছে।

দলটির নেতারা বলেন, ভোটাধিকার প্রয়োগের কারণে কোনো নাগরিকের ওপর সহিংসতা গণতন্ত্রের পরিপন্থী। তারা সংশ্লিষ্ট ঘটনায় দ্রুত তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান। একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের আহ্বানও জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর