শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে দুই কিশোর আহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৮:১৮

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই কিশোর। আহতরা এখন উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র এসব তথ্য নিশ্চিত করেন। 

আহতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবায়দুল্লাহ (১৭)।

স্থানীয়দের বরাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বলেন, ‘সকালে স্থানীয় কিশোর সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে গুলির আঘাত, কোনো ভারী অস্ত্রের নয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।’

এর আগে গত ১২ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির গুলিতে সুমাইয়া হুজাইফা (১১) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর ১৩ জানুয়ারি একই সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আবু হানিফ (২৬) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর