শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল আটকে দিয়েছে পুলিশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:২০

রাজশাহীতে ‘মার্চ টু সহকারী ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ভদ্রা মোড় এলাকার স্মৃতি অম্লান চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মিছিলটি শুরুর পর আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির, দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়।

‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ এই কর্মসূচির ডাক দেয়। কর্মসূচিতে অংশ নেওয়া মিফতাহুল জান্নাত নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা জীবন দেব, তবুও পিছু হটব না। প্রয়োজনে এখানেই আমার লাশ পড়বে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অবস্থান নিয়েছি। তাদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছেছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর