শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নরসিংদীতে স্পিনিং মিলে তুলার গুদামে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪

নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকায় এন আর স্পিনিং মিল নামের সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কে আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তুলার গুদামে আগুন লেগেছে। সকালেও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ওই স্পিনিং মিলের তুলা রাখার অংশে আগুন লাগে। আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ও নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পলাশ থেকে দুটি ইউনিট, মনোহরদী ফায়ার সার্ভিস ও শিবপুর ফায়ার সার্ভিসের একটি করে মোট আটটি ইউনিট অংশ নেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর