শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মারা গেছেন ধর্মেন্দ্র, মুম্বাইয়ে শেষকৃত্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৮:০৪

শেষ পর্যন্ত সত্যি হলো আশঙ্কা। কয়েক দিন ধরে জল্পনা চলছিল, নানা গুজব ছড়াচ্ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে—বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে। আজ দ্য হিন্দু, এনডিটিভি, ফিল্মফেয়ারসহ আরও কিছু ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, না–ফেরার দেশে চলে গেছেন এই মহান তারকা। মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় আজ সকালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দিতেন ধর্মেন্দ্র। কিন্তু ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুকে ঘিরে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। মুম্বাইয়ের পবন হংসে তাঁর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমার, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, আমির খান, সালমান খানসহ আরও অনেক বলিউড তারকা তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পবন হংসে গিয়েছেন। হেমা মালিনী, এষা দেওলসহ দেওল পরিবারের সবাই এখন সেখানে উপস্থিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি থেকে বলিউড তারকা করণ জোহর, কারিনা কাপুর খান, বোমান ইরানি, অনন্যা পান্ডেসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন।


মৃত্যুর গুজব থেকে সত্যে

সম্প্রতি ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। আজ তক, ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমসসহ একাধিক গণমাধ্যমে মৃত্যুর খবর প্রকাশ করে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাভেদ আখতার, অভিনেতা কে কে মেনন, চিরঞ্জীবীসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন। কিন্তু কিছুক্ষণ পরই ধর্মেন্দ্র–হেমা মালিনীর মেয়ে এষা দেওল এক্সে পোস্ট করে জানান, ‘বাবার মৃত্যুর খবরটি গুজব। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’

এই পোস্টের পর অনেকেই তাঁদের আগের টুইট মুছে ফেলেন। হেমা মালিনীও পরবর্তী এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যা ঘটছে, তা ক্ষমার অযোগ্য! একজন মানুষ চিকিৎসাধীন, তাঁকে নিয়ে ভুয়া খবর ছড়ানো অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।’

তবে সেই গুজবের কিছুদিন পরেই আসে সত্য খবর—ধর্মেন্দ্র আর নেই। ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়, রাতে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।

বলিউডের ‘হি-ম্যান’

১৯৩৫ সালে পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া ধর্মেন্দ্রর প্রকৃত নাম ধর্মসিং দেওল। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল টান। ১৯৬০ সালে ফিল্মফেয়ার ট্যালেন্ট প্রতিযোগিতায় জিতে তাঁর মুম্বাই আগমন। সেখান থেকেই শুরু ইতিহাস।

‘ফুল অউর পাথর’ (১৯৬৬) ধর্মেন্দ্রকে একঝটকায় বলিউডের ‘হি-ম্যান’ বানায়। পরের দুই দশকজুড়ে তিনি হয়ে ওঠেন হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘ধর্মবীর’, ‘দোস্ত’, ‘আনপড়’, ‘মেরা গাঁও মেরা দেশ’—প্রতিটি ছবিতেই তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন।

হেমা মালিনীর সঙ্গে জীবন

ধর্মেন্দ্রর জীবনের বড় অধ্যায় তাঁর সহ–অভিনেত্রী ও পরবর্তী সময়ে স্ত্রী হেমা মালিনীকে ঘিরে। ১৯৮০ সালে তাঁদের বিয়ে হয়, যা বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। একসঙ্গে তাঁরা কাজ করেছেন ৩০টির বেশি ছবিতে। ‘সীতা অউর গীতা’, ‘ড্রিমগার্ল’, ‘শরিফ বদমাশ’, ‘জুগনু’, ‘দোস্ত’—সবই আজও দর্শকের কাছে কালজয়ী।
প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসার থেকেও ধর্মেন্দ্রর দুই ছেলে সানি ও ববি দেওল—দুজনেই এখন বলিউডের পরিচিত মুখ। ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতজুড়ে অনুরাগীদের মধ্যে শোকের ঢল নেমেছে। বহু প্রজন্মের দর্শক যাঁর হাসি, সংলাপ ও পর্দার ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন, সেই ধর্মেন্দ্র আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিলেন বলিউডের প্রথম ‘হি-ম্যান’ হয়ে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর