শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, হবে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ : ড. ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। ইতোমধ্যেই নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক বাণিজ্য, দক্ষিণ এশীয় সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্যপ্রবাহসহ বিভিন্ন বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। জবাবে মার্কিন দূত জানান, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

ড. ইউনূস বৈঠকে সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এক দশকেরও বেশি সময় ধরে সার্ক সম্মেলন হয়নি। এশিয়ান আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানে যোগদানের আগ্রহও প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টার মতে, দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা গেলে আঞ্চলিক প্রবৃদ্ধি অনেকগুণ বাড়বে।

ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে— বলেও যোগ করেন ড. ইউনূস। বৈঠক শেষে সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর