শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওসিকে টাকা না দেওয়ায় মামলার হুমকি, অভিযোগ ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা ও দাবিকৃত টাকা না দেওয়ায় মামলা দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইলিয়াছ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। তিনি সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড পান্ডব বাড়ির মো. আব্দুল হাদীর ছেলে।

মো. ইলিয়াছ বলেন, ‘গত ৬ আগস্ট শাওন নামে একজনের কাছ থেকে আমার ব্যবসা সংক্রান্ত পাওনা টাকা আদায় ও নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ করেছিলাম। সেই অভিযোগের প্রেক্ষিতে একাধিকবার বিবাদী শাওন অনুপস্থিত থাকায় বৈঠক হয়নি।

তারপর আমি তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই গোলাম কিবরিয়াকে নিরপেক্ষ তদন্ত করে সত্য ঘটনার প্রতিবেদন আদালতে প্রেরণের অনুরোধ করি। গত ২৩ আগস্ট আকস্মিকভাবে পুলিশের এ কর্মকর্তা জানান, থানার ওসি বায়েজীদ আকন স্বয়ং এ বিষয়ে বৈঠক করবেন।

সেখানে আমাকেও উপস্থিত হতে বলেন। তবে আমি ও আমার স্ত্রী অসুস্থ থাকায় বৈঠকে উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করে পরবর্তী সময় উপস্থিত হব বলে জানাই।’

তিনি আরো বলেন, ‘এর পর থেকে আমার বাড়িতে একাধিকবার পুলিশ পাঠানো হয়। যদি দ্রুত সময়ে থানায় উপস্থিত না হই তাহলে পরিবারের অন্য সদস্যদের থানায় আটক করে নিয়ে যাওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।

এ পরিস্থিতিতে গত ২৬ আগস্ট থানার ওসির নির্দেশে জোরপূর্বক আমাকে সালিশি বৈঠকে উপস্থিত হতে বাধ্য করা হয়। আমি নিজে বাদী হলেও কোনো তথ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ না দিয়ে বিবাদীর কাছ থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়ে ওসি বায়েজীদ আকন আমাকে থানায় তার কক্ষে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

তখন উল্টো বিবাদীকে দুদিনের মধ্যে টাকা দিতে আমাকে নির্দেশনা দেন। এসময় টাকা দিতে ব্যর্থ হলে আমাকে হত্যা মামলাসহ একাধিক মামলায় আসামি করার হুমকি প্রদান করেন। বর্তমানে এসব হুমকির কারণে সোনাগাজী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।

আমিসহ পরিবারের নিরাপত্তা ও এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন বলেন, ‘অভিযোগকারী আপাদমস্তক এক প্রতারক প্রকৃতির লোক। তার পাওনাদারকে টাকা না দেওয়ার জন্যই পুলিশের বিরুদ্ধে কথা বলছেন। আমার বিরুদ্ধে করা এসব অভিযোগ সত্য নয়।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর