শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নাসের হাসপাতালে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ১৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:১২

গাজা শহরে আবারও রবিবার ২৫ আগস্ট বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম এই শহরে নতুন সামরিক অভিযান শুরুর প্রস্তুতির মধ্যেই চালানো এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

এদিকে আর সোমবার গাজায় নাসের হাসপাতালেও নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ফিলিস্তিনি তিনজন সাংবাদিকসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ইসরায়েলি বাহিনী শহরের আশপাশে একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে। শহরটি দখলের জন্য সামরিক প্রস্তুতি চলছে। আল-সাবরা এলাকায় চালানো হামলায় অন্তত আটজন নিহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাসাল আরো জানান, গাজার অন্যান্য এলাকাতেও বোমাবর্ষণ হয়েছে। তার ভাষায়, ‘নিহতের সংখ্যা বর্তমানে ৪২ জনে দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
আল-সাবরার বাসিন্দা ইব্রাহিম আল-শুরাফা এএফপিকে বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ।

প্রতিদিন, প্রতি মুহূর্তে বোমা হামলায় মানুষ মারা যাচ্ছে, রক্ত ঝরছে। আমরা আর সহ্য করতে পারছি না। হামলা ও গোলাগুলি অব্যাহত রয়েছে।’

গাজায় সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত এবং গণমাধ্যমের ওপর নানা বিধিনিষেধ থাকায় নিহতদের সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি পরিকল্পিত দুর্ভিক্ষের কারণে গাজায় শিশুদের না খেতে পেয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে তাদের হাতে আর কিছুই করার নেই।

ইসরায়েলি সেনারা গাজা সিটির জয়তুন ও সাবরা এলাকার বড় অংশে হামলা আরো জোরদার করেছে। শহর দখল করে বাসিন্দাদের দক্ষিণ দিকে জোর করে সরিয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৬২ হাজার ৬৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর