শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যশোরে নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:১৯

যশোর-৬ (কেশবপুর) আসনসহ জেলার সব সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে যশোর জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে কেশবপুর উপজেলা বিএনপি।

আজ রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে যশোর জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঘেরাও করে এ কর্মসূচি পালন করা হয়। এতে কেশবপুরের বিপুলসংখ্যক সাধারণ ভোটারও অংশ নেন। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে জমা দেওয়া হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। ঘেরাও চলাকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার অপেক্ষায় রয়েছে। অথচ একটি চক্র নির্বাচনী প্রক্রিয়াকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারা অভিযোগ করেন, সুকৃতি কুমার মন্ডল নামে একজন ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে যশোর জেলার আসন পুনর্বিন্যাসের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন।

বিস্ময়ের বিষয়, কমিশন সেই আবেদন আমলে নিয়ে যশোরের ছয়টি সংসদীয় আসন পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। এই চক্রান্তের মাধ্যমে যশোরের মানুষের নির্বাচন সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশ ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। তাই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর