শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রিয়ালের ২ কোটি ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস!

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৫, ১৪:৫০

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। স্প্যানিশ সাংবাদিক টোনো গার্সিয়া ‘এল লারগুয়েরো’-তে জানিয়েছেন, ক্লাবের দেওয়া কোনো বেতন প্রস্তাবই এখন পর্যন্ত গ্রহণ করেননি এই উইঙ্গার।

২০২৭ সালের জুন পর্যন্ত বর্তমান চুক্তি থাকলেও নবায়ন আলোচনায় গতি নেই। রিয়াল মাদ্রিদ চান ভিনিসিয়ুসকে দীর্ঘমেয়াদে দলে রাখতে, তবে ২৪ বছর বয়সি এই ফরোয়ার্ড আর্থিক দাবিতে অনড়।

গার্সিয়ার তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রতিনিধিরা এখনই নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নন। সাংবাদিকের ভাষায়, ‘তারা এখন এ বিষয়ে কিছু শুনতেই চান না।’

তারা মনে করেন, ভিনিসিয়ুসের মাদ্রিদের সঙ্গে নবায়নে রাজি হওয়ার খবর আসলে ভুল বোঝাবুঝি ছিল। ‘আসলে, প্রস্তাবিত বেতনের (প্রায় ২ কোটি ইউরো) বিষয়ে তিনি কখনোই সবুজ সংকেত দেননি।

’প্রায় ২ কোটি ইউরো বার্ষিক বেতনকে ভিনিসিয়ুস অপ্রতুল মনে করছে। তিনি চান মৌসুমপ্রতি নেট বেতন ২ কোটি ৫০ লাখ ইউরোর বেশি। যা হলে তিনি হবেন ক্লাবের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়।

বর্তমানে আলোচনা স্থগিত রয়েছে।

উভয় পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও, বেতন নিয়ে মতপার্থক্যের কারণে অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে। রিয়াল মাদ্রিদ এখনো ভিনিসিয়ুসের দাবি মেনে নেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি। এক পক্ষ ছাড় না দিলে, এই অচলাবস্থা ২০২৬ সাল পর্যন্ত গড়াতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর