শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কিডনির অবস্থা ভালো না: বুঝবেন ৩ লক্ষণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৭:৩৩

বাংলাদেশসহ সারা বিশ্বে কিডনি রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। অনেকেই প্রথম দিকে বিষয়টি বুঝতে পারেন না, কারণ প্রাথমিক পর্যায়ে কিডনি সমস্যা খুব একটা লক্ষণ প্রকাশ করে না। তবে চিকিৎসকদের মতে, কিছু নির্দিষ্ট লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, নিচের তিনটি লক্ষণে বোঝা যায়—আপনার কিডনির অবস্থা ভালো নেই:

১. চোখ ও মুখ ফুলে যাওয়া

যদি সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে ফোলা ফোলা মনে হয়, অথবা সারা দিন মুখ ও চোখের চারপাশে ফুলে থাকে, তবে তা কিডনির অকার্যকারিতার লক্ষণ হতে পারে। এটি শরীরে অতিরিক্ত পানি জমে থাকার ইঙ্গিত দেয়, যা কিডনি ঠিকমতো প্রস্রাবের মাধ্যমে বের করতে পারছে না।

২. প্রস্রাবে পরিবর্তন

কিডনির অসুস্থতা প্রথম প্রভাব ফেলে প্রস্রাবে। প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ফেনা ফেনা হওয়া, রঙে পরিবর্তন (অত্যধিক হলুদ বা লালচে), দুর্গন্ধযুক্ত হওয়া কিংবা বারবার প্রস্রাবের চাপ অনুভব করলেও না হওয়া—সবগুলোই হতে পারে কিডনি সমস্যার পূর্বাভাস। 

৩. ক্লান্তি ও দুর্বলতা

কিডনি ঠিকভাবে কাজ না করলে রক্তে বর্জ্য জমে যেতে থাকে। এর ফলে শরীরে তীব্র ক্লান্তি, অবসাদ ও মনোযোগহীনতা দেখা দিতে পারে। অনেক সময় হিমোগ্লোবিনের মাত্রাও কমে যায়, যা কিডনি রোগের একটি গুরুতর ইঙ্গিত।

চিকিৎসকেরা বলছেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অতিরিক্ত ওষুধ সেবনের কারণে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই উপরের যে কোনো একটি লক্ষণ দেখা গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপন কিডনি ভালো রাখতে সহায়ক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর