শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৭:১৪

জামালপুরে এক স্কুল অপহরণ করে ধর্ষণ করার অভিযোগের মামলায় মো চঞ্চল নামে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় দেন। আসামি মো. চঞ্চল তার বাড়ি জামালপুর শহরের ফুলবাড়ীয়া এলাকায়। তিনি ওই এলাকার দুলাল উদ্দিনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘আসামি চঞ্চল ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেন এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই‌ স্কুল শিক্ষার্থী রাজি না হাওয়ায় ২০১০ সালের ২৯ জুলাই সকালে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেন।

পরে এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর