শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জামালপুরে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দুই যুবকের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ১৭:০২

জামালপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত হলেন আরিফ হোসেন (২১) ও ফয়জুল করিম হীরা (১৮)। তাদের বাড়ি সদর উপজেলার সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের অষ্টম শ্রেণিপড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন অভিযুক্ত আরিফ হোসেন। রাজি না হওয়ায় বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতেন তিনি। গত ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে যায় ওই ছাত্রী। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী আরিফ ও ফয়জুল করিম হীরা ওই ছাত্রীর মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশঝাড়ে নিয়ে যান।

পরে হীরার সহায়তায় আরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ফজলুল হক জানান, এই ঘটনায় ২০২০ সালের ১১ ফ্রেব্রুয়ারি সদর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ওই শিশুর বাবা। একই বছরের ১৯ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর