শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মায়ানমারে মঠে বিমান হামলা, নিহত অন্তত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৬:০০

মায়ানমারের মধ্যাঞ্চলে একটি মঠে সাম্প্রতিক এক বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। জান্তাবিরোধী একজন যোদ্ধা ও একজন স্থানীয় বাসিন্দার উদ্ধৃতি দিয়ে শনিবার ব্যাঙ্কক থেকে এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে মায়ানমার গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্য সাগাইং অঞ্চল বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জান্তা সরকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গ্রামগুলোকে ধ্বংস করেছে।

নিরাপত্তার কারণে নাম না প্রকাশের অনুরোধকারী একজন জান্তাবিরোধী যোদ্ধা জানান, সর্বশেষ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত ১টার দিকে লিন তা লু গ্রামে। যেখানে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করছিলেন। বিমান হামলা মঠের হলরুমে আঘাত হানে। তিনি আরো বলেন, এ হামলায় তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছে।

পাশাপাশি দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তারা ভেবেছিল, বৌদ্ধ মঠে থাকা নিরাপদ। কিন্তু সেখানেও তাদের ওপর বোমাবর্ষণ হয়েছে। জান্তা মুখপাত্র জাও মিন তুন এএফপির মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

অন্যদিকে একজন স্থানীয় বাসিন্দাও মঠে হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঠের হল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিমান হামলার পর শুক্রবার ভোরে তিনি কিছু মৃতদেহ গাড়িতে বোঝাই করে একটি কবরস্থানে নিয়ে যেতে দেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাসিন্দা আরো বলেন, মৃতদের শনাক্ত করতে ছবি তুলতে তিনি যখন কবরস্থানে যান, তখন তিনি ২২টি মৃতদেহ গণনা করেন। অনেক মৃতদেহের মাথায় আঘাত ছিল অথবা ছিন্নভিন্ন ছিল। সেই দৃশ্য খুবই মর্মান্তিক ছিল ।

এএফপির তথ্যমতে, সাগাইং অঞ্চল চলতি বছরের মার্চ মাসে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যাতে প্রায় তিন হাজার ৮০০ জন নিহত ও ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়। ভূমিকম্পের পর সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি শুরু হয়েছিল বলে দাবি করা হয়েছিল। কিন্তু সংঘর্ষ ও বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংঘর্ষ পর্যবেক্ষক সংস্থাগুলো। মে মাসে সাগাইংয়ের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে বিমান হামলায় দুই শিক্ষকসহ ২০ জন নিহত হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর