শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অতিরিক্ত ঘাম বের হওয়া মানেই কি ওজন কমা?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ১৮:০৮

ব্যায়াম করলে বা প্রচণ্ড গরম পড়লে অনেকেই অতিরিক্ত ঘেমে থাকেন। এর জন্য ঘাম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অনেকে মনে করে থাকেন, শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়া মানে ওজন কমছে। এই ধারণা কতটুকু সঠিক? চলুন, জেনে নেওয়া যাক—

যখন কেউ ব্যায়াম করে, তখন তার শরীর থেকে ঘাম বের হয়।

আর সেই ঘামের মাধ্যমে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যাচ্ছে—এই ধারণা থেকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেন, যাতে ঘাম বেশি হয়। কিংবা ওজন কমানোর জন্য স্টিম রুমে কাটান। তবে কি সত্যিই অতিরিক্ত ঘাম ওজন কমার লক্ষণ?

পুষ্টিবিদদের মতে, একটা বিষয় জানা খুবই জরুরি, প্রাকৃতিকভাবে ঘাম, শরীরের তাপমাত্রা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে পানিও বের হয়ে যায়।

এর জন্য যে দ্রুত মেদ কমে, তা কিন্তু না।

এর কারণে যদি ওজনের হেরফের দেখা যায়, সেটাও অস্থায়ী, এর ফলে স্থায়ীভাবে ওজন কমছে না। ফলে পানি বা অন্য কোনো হেলথ ড্রিঙ্ক পানের সঙ্গে আবারও ওজন পুরনো জায়গাতেই ফিরবে। সুতরাং, ঘাম বেশি হলেই ওজন কমছে, এর কোনো ভিত্তি নেই।

ওজন কমানোর সঠিক উপায়

সঠিকভাবে ওজন কমাতে হলে তিনটি বিষয় অবশ্যই মেনে চলা উচিত। প্রথমত, নিয়মিত ব্যায়াম অবশ্যই করা উচিত। দ্বিতীয়ত, তার সঙ্গে সঠিক ডায়েট প্রয়োজন। তৃতীয়ত, ব্যালেন্স ডায়েট মেনে সেই অনুযায়ী খাবার খাওয়া। এভাবেই ওজন কমানো সম্ভব, শুধু ঘামের জন্য নয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর