শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও আইস উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৬:২৮

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি অত্যাধুনিক জি-৩ রাইফেল, দুটি বিদেশি পিস্তল (নাইন এমএম ও ৭.৬৫ এমএম), তিনটি দেশীয় একনলা বন্দুক, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি এবং ১৪ রাউন্ড পিস্তলের গুলি।

এছাড়াও প্রায় ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি ‘আইস’ (ক্রিস্টাল মেথ) এবং ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

শনিবার (৫ জুলাই) মধ্যরাতে পরিচালিত এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে— টেকনাফ উপজেলার জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত বিপুল অস্ত্র ও মাদকের চালানসহ অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন ও টেকনাফ থানা পুলিশের যৌথ দল অভিযান শুরু করে।

অভিযানের সময় ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনীও ফাঁকা গুলি ছুঁড়লে ডাকাতরা গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে একটি পাহাড়ি আস্তানা থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, মাদক এবং অপহৃত এক ব্যক্তিকে।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় ডাকাত দলের কেউ আটক না হলেও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অপহৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান লে. কমান্ডার হারুনুর রশিদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর