শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাবাকে কুপিয়ে হত্যার পর পাশেই ঘুমিয়ে ছিল ছেলে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৮:১০

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ভৈরবপুর কেবি হাউজ এলাকায় মরদেহের পাশ থেকে তাকে আটক করা হয়।

নিহত বৃদ্ধের নাম মো. হাফিজ উদ্দিন (৬৫)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ছেলে আল আমিনকে নিয়ে সেখানে ভাড়া বাসায় থাকতেন তিনি।

আটকের পর অভিযুক্ত আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, অভিযুক্ত আল আমিন পেশায় একজন বিদুৎচালিত বিভারটেক চালক। তার বাবা তার অমতে শহরে ভিক্ষাবৃত্তি করত। সেই ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে রবিবার রাত দেড়টার সময় চিৎকারের শব্দ পেয়ে এগিয়ে যায় প্রতিবেশীরা। এ সময় ওই বাড়ির কক্ষটি তালাবদ্ধ অবস্থায় দেখেন তারা। পরে তাদের কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পাশেই শুয়ে ছিল তার ছেলে। ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা আরো জানান, নিহত হাফিজ উদ্দিনের স্ত্রী মারা যাওয়ার পর ছেলে আল আমিন বিয়ে করান। কিন্তু তার বউ তাকে ছেড়ে গেছে। পরে বাবা-ছেলে ভাড়া বাসা নিয়ে জীবিকা নির্বাহের জন্য ভৈরবে থাকতেন।

বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটকের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানি। তিনি বলেন, ‘রবিবার গভীর রাতে ৯৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি।

ধারণা করা হচ্ছে, ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এ সময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে ছেলে আল আমিনকে আটক করা হয়। মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর