শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৪৮ লাখ টাকা টোল আদায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৫, ১৭:২০

ঈদ আনন্দ উদযাপন শেষে কাজের তাগিদে ঢাকায় ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজটে বাড়ছে ভোগান্তি। এ ছাড়া রয়েছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরলস দায়িত্বপালন করছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গগামী যানবাহনে ধীরগতি ও যানজট রয়েছে। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

টোল কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ মিন্টু বলেন, ‘গত শুক্রবার (১৩ জুন) রাত ১২টা থেকে শনিবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ২০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩৩ হাজার ৩২৯টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৫০ টাকা।’

তিনি আরো বলেন, ‘গত শুক্রবার সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়। গতকাল শনিবার সেতু দিয়ে শুক্রবারের চেয়ে ২ হাজার ৪১৩টি যানবাহন বেশি পারাপার হয়েছে।’

যমুনা সেতু পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ‘ঈদের পর ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে যানবাহন বিকল, দুর্ঘটনা এবং সেতুতে টোল আদায় সাময়িক বন্ধের কারণে আজ রবিবার (১৫ জুন) ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত যানজট ধীরগতি ছিল। যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ‘যানবাহনের পারাপার নির্বিঘ্ন করতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ রয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর