শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১২:৫৫

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ইসলামাবাদ স্পষ্ট জানিয়েছে, শান্তির পথ সুগম করতে হলে প্রথমে ভারতকে সামরিক আগ্রাসন থেকে সরে আসতে হবে।

শনিবার (১০ মে) পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোনালাপে এই বার্তা দেন রুবিও। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

টেলিফোনালাপে মার্কো রুবিও পাকিস্তানকে ভারতবিরোধী যুদ্ধে না জড়িয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান। জবাবে দার বলেন, “পাকিস্তান সবসময়ই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তবে উত্তেজনা কমানোর প্রথম শর্ত হলো—ভারতকে অবশ্যই যে কোনো সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত উত্তেজনা বাড়ায়, তাহলে পাকিস্তান তার চেয়েও জোরালো প্রতিক্রিয়া দেখাবে। ফলে বর্তমান পরিস্থিতির দায়ভার মূলত ভারতের কাঁধে।”

সম্প্রতি দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পারমাণবিক শক্তিধর এই দুই দেশের যেকোনো সংঘর্ষ পুরো অঞ্চলের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর