শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘর গোছালেই মিলবে বছরে কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৩:৩০

সাধারণ কাজ, অসাধারণ বেতন- এই কথাটিই প্রমাণ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি হাই-প্রোফাইল নিয়োগ সংস্থা। দুবাই ও আবুধাবির দুই ভিআইপি পরিবার ‘হাউস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দিচ্ছে, যার বেতন শুনলে চমকে উঠতে হয়।

জানা গেছে- ওই দুই ভিআইপি পরিবার ‘হাউস ম্যানেজার’ পদে প্রতি মাসে বেতন ৩০ হাজার দিরহাম দেওয়ার প্রতাব দিয়েছে। ৩০ হাজার দিরহাম মানে বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা। বছরে যা দাঁড়ায় প্রায় ১ কোটি ৮ লাখ টাকা।

‘হাউস ম্যানেজার’ পদে কাজ কী? শুধুমাত্র ঘর গোছানো ও পরিচালন- ভিআইপি পরিবারে অতিথি সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, এবং স্টাফ পরিচালনা। রয়েল মেইসন নামের স্টাফিং এজেন্সিটি ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে- আগ্রহী প্রার্থীরা সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন। এই পদগুলোতে কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকলেও হাউস ম্যানেজমেন্টে দক্ষতা ও আন্তরিকতা থাকতে হবে।

ওই পরিবারের দুইজন ভিআইপি, যারা রাজপরিবারের সঙ্গে যুক্ত হলেও বিনোদন জগতের কেউ নন। তাদের একজন আবুধাবি এবং অন্যজন দুবাইয়ে বসবাস করেন।

উল্লেখ্য, এই খবর ছড়িয়ে পড়ার পর বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মজা করে বলেছেন, তারা বর্তমান চাকরি ছেড়ে এই কাজের জন্য প্রস্তুত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর