শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৩:২০

সৌদি আরবের পবিত্র মক্কায় একটি সংঘবদ্ধ দল হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। পবিত্র স্থানে থাকার ব্যবস্থা ও পরিবহন সুবিধা প্রদানের নামে ভুয়া প্রচার চালিয়ে হাজিদের ফাঁদে ফেলে তারা। এ বিষয়ে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি প্রশাসন। পাশাপাশি মক্কা পুলিশ প্রতারকদের ধরতে অভিযান চালাচ্ছে। এরইমধ্যে অভিযানে অনেকে গ্রেপ্তার হয়েছেন।

সৌদি গেজেট বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, মক্কায় চার চীনা নাগরিককে ভুয়া হজ ক্যাম্পেইন প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে। মক্কা পুলিশের নিরাপত্তা টহল দল তাদের গ্রেপ্তার করে।

মক্কা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে।

চলতি সপ্তাহে এমন আরও একটি দলকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর হজ ক্যাম্পেইনের বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এসব বিজ্ঞাপনে হাজিদের আবাসন ও পবিত্র স্থানগুলোর অভ্যন্তরে যাতায়াতের ব্যবস্থা, অন্যের পক্ষে হজ পালনের সেবা, কোরবানির পশু সরবরাহ ও বিতরণ এবং হজ ব্রেসলেট বিক্রির দাবি করা হয়।

সৌদির জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে দেশটির নাগরিক ও হজযাত্রীদের হজের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে কোনো লঙ্ঘনের খবর পেলে ৯১১ (মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলের জন্য) এবং ৯৯৯ (রাজ্যের অন্যান্য অঞ্চলের জন্য) নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর