শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কিডনি ভালো রাখতে যা করণীয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৫:৫৭

কিডনি আমাদের শরীরের অন্যতম একটি অঙ্গ। এটি রক্ত থেকে দূষিত পদার্থ (ইউরিয়া) আলাদা করে এবং মূত্র তৈরি করে। মানবদেহের সমস্ত রক্ত দিনে প্রায় ৪০ বার কিডনি দিয়ে প্রবাহিত হয়। দেহে পানি, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদির ভারসাম্য কিডনি বজায় রাখে। এছাড়া হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

চলুন জেনে নেই কিডনি ভালো রাখতে যা করবেন।

কিডনি ভালো রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। অতিরিক্ত ওজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।

তাই ওজন নিয়ন্ত্রণ করুন। শস্যদানা, তাজা ফল ও শাকসবজিসহ সুষম খাদ্য গ্রহণ করুন।

নিয়মিত শারীরিক কার্যকলাপ রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। ব্যস্ততার জন্য আপনি যদি ব্যায়াম করতে সময় না পান তাহলে দিনে ৩০ মিনিট হাঁটার চেষ্টা করুন।

 
কিডনি ভালো রাখতে ধূমপান ও অ্যালকোহল বাদ দিতে হবে। ধূমপান কিডনিতে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। যার ফলে কিডনির সঠিকভাবে কাজ করার ক্ষমতা হারায়। অতিরিক্ত অ্যালকোহল রক্তচাপ বাড়াতে সহায়ক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর