শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাংবাদিকদের নিয়ে আদেশ সংশোধন করল ইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১

সার্বিক নিরাপত্তা রক্ষার নামে ‘সাংবাদিকদেরও হুমকি’ মনে করে জারি করা অফিস আদেশ আপত্তির মুখে সংশোধন করল নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচন ভবনে প্রবেশ ও অবস্থানে সাংবাদিকদের কোনো বাধা না থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

তিনি গণমাধ্যমকে বলেন, পূর্বের অফিস আদেশটি সংশোধন করা হয়েছে। সচিব স্যার বলেছেন কোনো সমস্যা নেই। আপনারা আগের মতোই কাজ করবেন।

এর আগে, সকালে এক অফিস আদেশ জারি করে সংস্থাটি। এতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ছাড়া অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকরা আপত্তি জানান। নির্বাচন কমিশনের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি আকরামুল হক সায়েম ইসি সচিব শফিউল আজিমের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি তা সংশোধন করার কথা বলেন।

পরবর্তীতে বিকেলে নতুন এক অফিস আদেশ জারির মাধ্যমে সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর