শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের জেরে বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৪, ১৫:১৬

ইসরায়েলে এবং লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বেড়েছে। এর জেরে লেবাননের বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন শিশু-কিশোর নিহত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট দ্রুজ শহর মাজদাল শামসে পড়ে।

প্রাণঘাতী এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। গোলানে রকেট হামলার পরই হিজবুল্লাহর বিরুদ্ধে বদলা নেওয়ার অঙ্গীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরেই ফ্লাইট বাতিল বা বিলম্ব হওয়ার খবর দেওয়া হয়।

সোমবার (২৯ জুলাই) জার্মানির বৃহত্তম ও ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা লুফথানসা সোমবার ঘোষণা করেছে, তারা বৈরুতের পাঁচটি রুট বন্ধ রেখেছে, যা ৩০ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।

বৈরুত রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট তথ্য বোর্ড এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ দেখিয়েছে, তুর্কি এয়ারলাইনস রবিবার রাতে দুটি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া সানএক্সপ্রেস, এজিয়ান এয়ারলাইনস, ইথিওপিয়ান এয়ার এবং এমইএ-ও সোমবার বৈরুতে অবতরণের জন্য নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

এমইএ জানিয়েছে, বিমানের বীমাঝুঁকি সম্পর্কিত ‘প্রযুক্তিগত কারণে’ রবিবার রাতের ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং সোমবারের ফ্লাইটেও বিলম্ব হয়েছে।

গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তে গোলাগুলি বাড়িয়েছে, যার ফলে পুরো অঞ্চলে ফ্লাইট ও শিপিং বিঘ্নিত হয়েছে। লুফথানসা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে জুলাই মাসের জন্য রাতের ফ্লাইট স্থগিত করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর