শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জুলাইয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৫:৩৬

তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর ১৫ জুলাইয়ের পর গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে বলে আশা তাঁর। একই সঙ্গে তিনি বলেন, চলতি জুলাইয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বিদ্যুৎ বিভাগের সম্মেলনকক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিদ্যুৎ উৎপাদন খাতে সরকার প্রায় ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হয়ে আসতে হবে। ডলারের দাম ৭৯ টাকা ধরে বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। এখন ডলালের দাম বেড়ে হয়েছে ১১৭ টাকা। এ ছাড়া এ খাতের অন্যান্য সব জিনিসের দাম বেড়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেড়ে গেছে।

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, চলতি জুলাই মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করতে যাচ্ছে সরকার। কেন্দ্রটি থেকে ২০ বছর একই দরে বিদ্যুৎ পাওয়া যাবে।

গত ১১ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দেয়। নেপাল থেকে আসবে জলবিদ্যুৎ, যা মূলত বর্ষা মৌসুমে আসবে। আর শীতের সময় পানি শুকিয়ে যায়। সে কারণে জলবিদ্যুতের উৎপাদন কোথাও কমে যায়, কোথাও বন্ধ হয়ে যায়।

গ্যাস ও কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম স্থিতিশীল নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়লা ও গ্যাসের দাম ওঠা-নামার সঙ্গে সঙ্গে বিদ্যুতের দাম কমবেশি হয়। যে গ্যাস একসময় ৭ ডলারে কেনা গেছে, একই পরিমাণ গ্যাস ৬৭ ডলার দিয়ে কিনতে হয়েছে। এতে পেট্রোবাংলার ৩৫ হাজার কোটি টাকা বেশি খরচ হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর