শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বদলে গেল সুস্মিতার জন্মতারিখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুন ২০২৪, ১৩:৩৪

হঠাৎ করেই বদলে গেল সুস্মিতা সেনের জন্মতারিখ! যা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ!! কেননা এই বলিউড অভিনেত্রী তাঁর জন্মতারিখ উল্লেখ করেছেন ২৭ জানুয়ারি ২০২৩। সেই হিসেবে সাবেক এই মিস ইউনিভার্সের বয়স এখন ১৬ মাস! না, ভুল করে নয়, বরং নিজের ইনস্টাগ্রাম বায়োতে বলিউড অভিনেত্রী স্বজ্ঞানে এ জন্মতারিখ লিপিবদ্ধ করেছেন। যার পরিপ্রেক্ষিতে বলিউড দুনিয়ায় এটাই এখন হয়ে উঠেছে আলোচনার বিষয়।

অনেকে বলছেন, নিশ্চয় সুস্মিতার মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে, নইলে এমন উদ্ভট কাণ্ডকারখানা করার কোনো কারণ নেই। কেউ আবার বলছেন, এটা তাঁর নতুন কোনো কাজের অভিনব প্রচারণা; কেননা আজকাল অনেক তারকা তাদের কাজ নিয়ে রহস্য সৃষ্টি করতে পছন্দ করেন।

নেট দুনিয়ায় যখন সুস্মিতার নতুন জন্মতারিখ নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে, তখন রহস্য উন্মোচন করেছেন অভিনেত্রী নিজেই।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। তাই এ দিনটাকে দ্বিতীয় জন্মদিন হিসেবে দেখতে চাই। সে কারণেই ইনস্টাগ্রাম বায়োতে জন্মতারিখ বদলে ২৭ ফেব্রয়ারি ২০২৩ উল্লেখ করেছি। জীবন উদযাপনের জন্য এ তারিখটিকে এখন প্রাধান্য দিতে চাই।’

প্রসঙ্গত, ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে ওয়েব সিরিজ ‘আরিয়া’র শুটিং চলাকালে হার্ট অ্যাটাকের শিকার হন সুস্মিতা সেন। আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ থাকার পরও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এ অভিনেত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর