শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লোকসভা নির্বাচনে জয়: কঙ্গনা তাহলে বলিউড ছাড়ছেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৬:০৫

ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে সংসদে যাচ্ছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়েই চমক দেখালেন তিনি।

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংহকে ৭৪ হাজার ৭৫৫ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপির প্রার্থী কঙ্গনা।

বিজেপির নেতৃত্বে সরকার গঠন করছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)। গতকাল (৫ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এনডিএর শীর্ষ নেতাদের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কঙ্গনা।

নির্বাচনে প্রার্থী হওয়ার পর গত ১৯ মে ভারতীয় টেলিভিশন আজ তককে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, নির্বাচনে জিতলে তিনি বলিউড ছাড়বেন। এরপর রাজনীতিতেই থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

লোকসভা নির্বাচনে কঙ্গনার জয়ের পর ঘুরেফিরে একটা প্রশ্নই সামনে আসছে, তাহলে কঙ্গনাকে আর বলিউডের সিনেমা পাওয়া যাবে না?

নির্বাচনে জয়ের পর বিষয়টি নিয়ে এখনো কথা বলেননি কঙ্গনা; বলিউড ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না—তা জানতে অপেক্ষায় থাকতে হবে।

কঙ্গনা রনৌত পরিচালিত সিনেমা ‘ইমারজেন্সি’ জুনে মুক্তির কথা রয়েছে। এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এর বাইরে ‘সীতা: ইনকারনেশন’, ‘নটী বিনোদিনী’ ও নাম চূড়ান্ত না হওয়ার আরেকটি সিনেমা তাঁর হাতে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর