শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৪:০২

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯। তবে এতে সুনামির কোন আশংকা নেই।

সোমবার (৩ জুন) জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, স্থানীয় সময় সোমবার ৬টা ৩১ মিনিটে নোটো উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে তিনটি বাড়ি ধসে পড়ে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, এলাকাটি গত তিন বছর ধরে সক্রিয় ভূমিকম্পপ্রবণ হয়ে আছে। চলতি বছরের পহেলা জানুয়ারি এ এলাকায় ৭.৬ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এটি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং সতর্ক থাকতে হবে।

সংস্থাটি একইসঙ্গে বিশেষ করে বৃষ্টি ও আবারও ভূমিকম্প হলে ভূমিধস এবং পাথরধসের বিষয়েও সতর্ক করেছে।

উল্লেখ্য, বছরের প্রথমদিনে ভূমিকম্পে দেশটিতে অন্তত ২৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছিল। সোমবারের এ ভূমিকম্পটি পহেলা জানুয়ারির ভূমিকম্পের সাথে সম্পর্কিত বলে আবহাওয়া সংস্থাটি জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর