শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৫:০৮

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ যেন থামছেই না। সবশেষ গতকাল শুক্রবার (২৪ মে) রাতে উখিয়ার ৩ ও ৪ রোহিঙ্গা ক্যাম্পের ই-জি-ও এফ ব্লকে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

গুলিবিদ্ধরা হলে উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৭২ ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা শওকত আলী। বাকিদের নাম-ঠিকানা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরপরই গুরুতর আহতদের উদ্ধার করে ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত রাতে উখিয়ার ৩, ৪ ও ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোচরা বাজার ও বিভিন্ন এলাকায় আরএসও-সাধারণ রোহিঙ্গা-এপিবিএন মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় ঘটনা ঘটে। এর এক পর্যায়ে উত্তেজিত রোহিঙ্গারা ক্যাম্প- ৪ এর ই-ব্লকে আরএসও সদস্যদের ২৫টি ঝুপড়ি ভাংচুর করে। এছাড়া সন্ত্রাসীদের প্রায় ১০টি দোকান ভাংচুর করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের দায়িত্বরত কেউ এ বিষয়ে কিছু বলতে চাননি। তবে উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষের কথা শুনেছি। এতে বেশ কয়েকজনক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর