শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৫:০২

তীব্র শীতে উষ্ণতা ছড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যাক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ও ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।


জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ড্রিম ফর ডিসএবিলেটির চেয়ারম্যান হেদায়েতুল আজীজ মুন্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. শান্তনু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীবান্ধব সরকারের কল্যাণে প্রতিবন্ধীরা আজ সমাজের মূল স্রোতধারায় ফিরে আসছে।

বক্তারা শীতার্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

পরে অতিথিরা ২০০ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর