শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভেনিজুয়েলায় মহাসড়কে দুর্ঘটনা, নিহত ১৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১৭

ভেনিজুয়েলায় একটি মহাসড়কে ১৭টি যানবাহনের মধ্যে সংঘর্ষের পর কমপক্ষে ১৬ জন মারা গেছে এবং আরো ছয়জন গুরুতর আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে দেশটির দমকল প্রধান হুয়ান গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে।

মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি দ্রুতগামী ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এর আগে এই দুর্ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। পাশাপাশি তিনি সংখ্যাটি ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে’ বলেও সতর্ক করেছিলেন। এ ছাড়া দুর্ঘটনায় ১৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাস্থলে বিশাল অগ্নিকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পেরেজ আম্পুয়েদা বলেন, ‘আগুনে থাকা সব যানবাহনের নিয়ন্ত্রণ আমাদের হাতে আছে।’ একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর