শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টুঙ্গিপাড়ায় ‘জনক আমার, নেত্রী আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপ‌তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে‌ছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের সামনের চত্বরে ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’ কেন্দ্রীয় ক‌মি‌টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

উপমন্ত্রী শামীম ব‌লেন, আ‌গে মানুষ বল‌তো আওয়ামী লীগের জন‌্য শেখ হা‌সিনার দরকার। এখন মানুষ ব‌লে দে‌শের জন‌্য শেখ হা‌সিনার দরকার। আগামী‌তে দেশবাসী আওয়ামী লীগ‌কে ভোট দিয়ে ৫মবা‌রের ম‌তো প্রধানমন্ত্রী বানা‌বে ইনশাল্লাহ।

বিশেষ অতিথি হিসে‌বে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলার প্রধান পৃষ্ঠ‌পোষক তা‌রিক আফজাল, প্রধান উপ‌দেষ্টা লাকী ইনাম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, প্রধানমন্ত্রীর অ্যাসাইন‌মেন্ট অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান নুরনবী, সংগঠ‌নের সাধারণ সম্পাদক শেখ ম‌নিরুজ্জামান লিটন প্রমুখ বক্তব‌্য দেন।

অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন বঙ্গবন্ধু শিশু কি‌শোর মেলার সভাপ‌তি মিয়া মস‌সেফ।

আলোচনা সভা শেষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় শতা‌ধিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পরে সন্ধ্যায় শুরু হয় ‘জনক আমার, নেত্রী আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর