শনিবার, ১৫ই আগস্ট ২০২৬, ৩১শে শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রতিষ্ঠার পর প্রথবার পূর্ণ প্রক্টর পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম। সেই সঙ্গে সহকারী প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আরী স্বাক্ষরিত অফিস আদেশে প্রক্টর ও সহকারী প্রক্টর নিয়োগ দেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

বিশ্বকপি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠার পর এবারই প্রথম পূর্ণ প্রক্টর নিয়োগ হলো। 

নবনিযুক্ত প্রক্টর ড. ফখরুল ইসলাম তার অনুভূতি জানিয়ে বলেন, উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আশা করছি,  সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারব। 

এ বিষয়ে রবি উপাচার্য প্রফেসর ড. শাহ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ পর্ষদগুলো পূর্ণরূপ লাভ করছে। আমরা বলেছিলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাই পর্যায়ক্রমে অধ্যাপক হবেন। এরই মধ্যে পদোন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ এবং আমাদের জাতির পিতার আদর্শকে অঙ্গীকার করে যুগোপযোগী শিক্ষাধারা প্রবর্তন আমাদের লক্ষ্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর